Friday, 11 October 2019

স্বাধীন মনের প্রথম প্রকাশিত বাক্য।

স্বাধীনতা
আবু বক্কর সিদ্দিক

স্বাধীনতা তুমি আমার জন্য,
তবে কেনো নয় অন্যের।
স্বাধীনতা কি আমি এনেছি,
শুধু আমারই জন্যে?

আজকে কেনো স্বাধীন দেশে,
তাদের কথার দাম নেই?
কাদের কথায় স্বাধীনতা আমার,
নও কেনো তুমি অন্যের?

স্বাধীনতা তুমি জন্মের সময় কেনো বলনি তবে,
তোমার জন্য আরো প্রাণ চাই রাজি ছিল সে জবে।
তবে কেনো তুমি আজও নিতেছো,
হাজার লোকের প্রাণ।
স্বাধীনতা তুমি সবার নাকি,
শুধুই ক্ষমতার প্রমাণ!

স্বাধীনতা তোমায় ভালোবেসে যে রেখেছিল বুকে পুষে,
সেই বুক চিরে রক্ত বইছে,
কেনো স্বাধীনতা তুমি বসে?

স্বাধীনতা তোমার কোন নীয়মে অপরাধী পায় ছাড়া,
নিরপরাধ বৃদ্ধের হাতে কেনো তবে হাতকড়া?

স্বাধীনতা কেনো তোমার জন্য,
আজও ঝরবে প্রাণ?
তবে কি সেদিন কম ছিল সেই ত্রিশ লক্ষ্য প্রাণ?

স্বাধীনতা কেনো তোমার জন্য,
 আজও মিছিল রাজপথে?
কোন স্বাধীনতা চাইছে তারা,
স্বাধীনতার তরে!

তবে কি আমি হয়েছি স্বাধীন,
তারে করে আমার অধীন;
স্বাধীনতা তুমি কবে হবে তবে সবার তরে,
স্বাধীন...

1 comment:

  1. আমার মনের ভাব প্রকাশ করলাম।

    ReplyDelete

Featured post:-

 মাটির ভালোবাসা এই মাটির গন্ধে জড়িয়ে আছে আমার প্রাণ, লাল-সবুজের আলোয় আলোড়িত আমার শ্বাস। কত ত্যাগ, কত রক্তের গল্প বয়ে গেছে নদী-নদীতে, কত স্বপ...